সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, মেডিকেল বোর্ডের পরামর্শ অনুযায়ী জেল কোড মেনে খালেদা জিয়ার চিকিৎসা সেবা দেওয়া হবে।
আজ শনিবার দুপুরে নিজ বাড়িতে নোয়াখালীতে মায়ের মিলাদ মহফিল শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
অসুস্থতার ধরন দেখে কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী তাঁকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এতে সরকারের কোনো হাত নেই। তাঁর সুচিকিৎসার জন্য মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় সবকিছু করা হবে।
তিনি বলেন: ‘বেগম জিয়া আদালতের দণ্ডপ্রাপ্ত। তার মুক্তির ব্যাপারে আদালত সিদ্ধান্ত নেবে, এতে সরকারের কিছুই করার নেই।
সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, বিএনপিকে নির্বাচনে টেনে আনার কিছু নেই, এটা তাদের অধিকার। নির্বাচনে আসবে কি আসবে না এটা তাদের সিদ্ধান্ত।
আগামী নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। কোনো শর্ত মেনে নেওয়ার সুযোগ নেই। সংবিধানে সবকিছু উল্লেখ আছে। সংবিধানই পথ দেখাবে নির্বাচন কীভাবে হবে।
এএস





