এস.এস.সি ও সমমানের পরীক্ষায় যে সব ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে তাদের আন্তরিকভাবে অভিনন্দন জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর জনাব মকবুল আহমাদ।

আজ রোববার এক বিবৃতির মাধ্যমে তিনি এ অভিনন্দন জানান।

তিনি জানান, আজকের ছাত্র-ছাত্রীগণই জাতির ভবিষ্যৎ কর্ণধার। তাদের জীবনের সর্বস্তরে কৃতিত্বের সার্টিফিকেট অর্জনের পাশাপাশি নৈতিক চরিত্র গঠনের মাধ্যমে জাতি গঠনে ভূমিকা পালন করতে হবে।

তাদের নিজেদের সৎ, যোগ্য ও চরিত্রবান নাগরিক হিসেবে গঠন করতে হবে। ছাত্র-ছাত্রীগণই আগামী দিনে জাতিকে নেতৃত্ব প্রদান করবে। এ জন্য তাদের আদর্শবান নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।

যারা এবার এস.এস.সি ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাদের সকলের সার্বিক সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি।

এসএইচ