বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও ঢাকা মহানগর উত্তর সহকারী সেক্রেটারি লস্কর মুহাম্মদ তাসলিম বলেছেন, ছাত্রশিবির আমাদের জীবন চলার পথে গাইড লাইন দিয়েছে। মহান আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা এই পথে শামিল হয়েছিলাম। জীবনের শেষ মূহুর্ত পর্যন্ত আমাদেরকে দ্বীনের কাফেলায় শামিল থাকার চেষ্টা করতে হবে।
তিনি আজ (২৯ মে) মঙ্গলবার বিকালে ছাত্র আন্দোলনের সাবেক সদস্য-সাথীদের নিয়ে জামায়াতে ইসলামী রমনা থানা পশ্চিম আয়োজিত শিক্ষাবৈঠক ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
সংগঠনের ঢাকা মহানগর উত্তরের মজলিসে শুরা সদস্য ও থানা আমীর মুহাম্মদ আতাউর রহমান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠিত মাহফিলে বক্তব্য রাখেন- থানা সেক্রেটারি ইউসুফ আলী মোল্লা, কর্মপরিষদ সদস্য আকতার হোসেন, সুলতান মাহমুদ, গোলাম মাওলা, আবু সাঈদ মন্ডল, থানা শিবির সভাপতি নজরুল ইসলাম প্রমুখ।
সভাপতির বক্তব্যে জনাব আতাউর বলেন- ছাত্রজীবনে দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনে জীবনের ঝুঁকি নিয়ে সময় দেয়া মানুষগুলোকে কর্মজীবনে এসে প্রত্যাশা অনুযায়ী দ্বীনের পথে সময় ও অর্থ ব্যয় করার চেষ্টা করতে হবে। নিজেকে গড়ে তুলতে হবে একজন আদর্শ দায়ী হিসেবে।
এসএম





