বিএনপি জঙ্গিদের নিয়ে রাজনীতি করছে এবং তাদেরকে মদদ দিচ্ছে বলে অবিযোগ করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি আরও বলেন বিএনপি এই মদদ দেওয়া জঙ্গিদের আওয়ামী লীগ দমন করছে বলে বিএনপির অন্তর্জ্বালা বেড়েছে। শুক্রবার সকালে ধানমণ্ডিতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এমন কথা বলেন তিনি।

গতকাল বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেন, ‘আমরা জঙ্গিবাদকে নির্মূল করার জন্য জাতীয় ঐকমত্য সৃষ্টির আহ্বান জানিয়েছিলাম। কিন্তু সরকার সেই আহ্বানে সাড়া না দিয়ে তারা আজকে এই জঙ্গিবাদকে ব্যবহার করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করছে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে আমাদের মূল শপথ হলো, তিনি যে অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখেছেন, তা বাস্তবায়ন করা। ওবায়দুল কাদের আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী আমরা জাঁকজমক করে করব। এ উপলক্ষে এখন থেকেই আমরা প্রস্তুতি শুরু করেছি।
জেড