কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবিতে রাজধানীতে বিক্ষোভ মিছিল করেছে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।
আজ (০৫ জানুয়ারি) রোববার সকাল সাড়ে ৯টায় মিছিলটি বাটাসিগন্যাল থেকে শুরু হয়ে সায়েন্স ল্যাব মোড়ে গিয়ে গিয়ে শেষ হয়।
এসময় খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন নেতাকর্মীরা।
বিক্ষোভ মিছিল উপস্থিত ছিলেন- ঢাকা কলেজ ছাত্রদলের যুগ্ম-সম্পাদক হাসিবুল হাসান সজীব, মশিউর রহমান শামীম, সালেহ আহমেদ, হাবিবুর রহমান হাবিব, হায়াত মাহমুদ জুয়েল, ইব্রাহিম কার্দি, মৃধা জুলহাস, সিরাজ উদ্দিন বাবু, সাজ্জাদ হোসাইন চৌধুরী, রফিকুল ইসলাম নয়ন, মো. সোহানুর রহমান, রাজ্জাক খান, রবিউল ইসলাম, শামীম আকন, সহ-সাধারণ সম্পাদক মাহিবুর রহমান টিপু, বিপ্লব পাটোয়ারী, শোয়েবুর রহমান শোয়েব,
সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান আকাশ, শাহ আলম, মিলন হোসেন, হিমেল রানা, ক্রীড়া সম্পাদক কবির শিকদার, অর্থ সম্পাদক আবদুল কাইউম রুপম, সহ-দফতর সম্পাদক গোলাম রাব্বানী, সহ-প্রচার সম্পাদক রেদোয়ান রবিন, সহআইন সম্পাদক তানভীর আহমদ মাদবর, সহক্রীড়া সম্পাদক প্রিন্স খন্দকার, সহ-সাংস্কৃতিক সম্পাদক এম এ হান্নান মিয়া, সহশিক্ষা সম্পাদক এবি সিদ্দিক, সদস্য ইমাম মুসুল্লি অভি, জুবায়ের হোসেনসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।
এমবি





