[b]সাতক্ষীরা:[/b] প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার সাতক্ষীরায় যাচ্ছেন।
সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক সময়ে এ জেলায় প্রতিপক্ষের হামলায় আহত নিহতের ঘটনা ঘটায় এ সফর তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।
জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবু আহমেদ জানান, প্রধানমন্ত্রী সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের একাডেমিক ভবন নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর উদ্বোধনসহ ১১টি প্রকল্পের উদ্বোধন করবেন।
পরে তিনি জেলা আওয়ামী লীগ আয়োজিত সাতক্ষীরা সরকারি বিদ্যালয় মাঠের জনসভায় বক্তব্য রাখবেন। এ সময় সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর খবর নিবেন।
রাজনীতি
সোমবার সাতক্ষীরা যাচ্ছেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আগামীকাল সোমবার সাতক্ষীরায় যাচ্ছেন। সাতক্ষীরার জেলা প্রশাসক নাজমুল আহসান প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন





