আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে সেনা মোতায়েনে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তকে শুভঙ্করের ফাঁকি বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আ.স.ম হান্নান শাহ।
বৃহস্পতিবার সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মির্জা আব্বাসের নির্বাচনী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার তীব্র নিন্দা জানিয়ে হান্নান শাহ অভিযোগ করে বলেন, ‘নির্বাচনে ভরাডুবির আশঙ্কায় সরকার বিভিন্ন পথ খুঁজছে। নির্বাচন থেকে আমাদের সরিয়ে নেওয়ার পাঁয়তারা করছে সরকার। কিন্তু বিএনপি নির্বাচন থেকে সরে দাঁড়াবে না।’
নির্বাচন সুষ্ঠু হলে ঢাকা উত্তরে তাবিথ আউয়াল এবং দক্ষিণে মির্জা আব্বাস নিরঙ্কুশ বিজয় লাভ করবে বলেও আশাবাদ ব্যক্ত করেন বিএনপি এই নেতা।
সংবাদ সম্মেলনে বিএনপি সমর্থিত প্রার্থীদের পুলিশ এবং সরকারি দলের নেতারা নানাভাবে হয়রানি করছে বলেও অভিযোগ করেন হান্নান শাহ।
এমকে





