বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে গুলশান কার্যালয় থেকে বের হতে দিচ্ছে না পুলিশ। এসময় কার্যালয়ের ভিতরে গণমাধ্যমকর্মীদের প্রবেশেও বাঁধা দেওয়া হচ্ছে।
খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা কর্মীদের সূত্রে জানা গেছে, শনিবার রাত পৌনে ১২ টায় কার্যালয় থেকে বের হয়ে গাড়িতে ওঠেন তিনি। তবে গাড়ি স্টার্ট নিলেও কার্যালয়ের মূল ফটকের সামনে খালেদা জিয়ার গাড়ীটিকে আটকে দেয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। এরপর তিনি গাড়ী থেকে নেমে কার্যালয়ের ভিতরে অবস্থান করেন।
এর আগে শনিবার রাত সোয়া ১১ টার দিকে খালেদা জিয়ার গুলশান কার্যালয়ের সামনে ও বাসার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। এমনকি খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাকের আদলে পুলিশের দুটি পিকাপ ভ্যান রাখা হয়।
এমএইচ





