মঙ্গলবার (১৫ নভেম্বর) বিকেলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সভাপতি আশফাক ঢাকা জেলা বিএনপির সদ্যবিদায়ী কমিটির সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করেন। আর নিপুণ রায় চৌধুরী বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কেরানীগঞ্জ দক্ষিণ থানা বিএনপির সভাপতি। এছাড়াও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন তিনি।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি খন্দকার শাহ মাইনুল হোসেন বিল্টু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো: শামছুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এছাড়া, নারায়ণগঞ্জ জেলা বিএনপি’র ৯ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি, বরিশাল দক্ষিণ জেলা বিএনপি’র দুই সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি এবং ভোলা জেলা বিএনপি’র তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদিত হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি-
আহ্বায়ক গিয়াস উদ্দিন, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, শহিদুল ইসলাম টিটু, খন্দকার মাশুকুল ইসলাম রাজিব, লুৎফর রহমান খোকা, মোশারফ হোসেন, মো: জুয়েল আহমেদ ও সদস্য সচিব গোলাম ফারুক খোকন।
বরিশাল দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি-
আহ্বায়ক আবুল হোসেন ও সদস্য সচিব অ্যাডভোকেট আবুল কালাম শাহীন।
ভোলা জেলা বিএনপির আহ্বায়ক কমিটি-
আহ্বায়ক গোলাম নবী আলমগীর, ১ নম্বর যুগ্ম আহ্বায়ক শফিউর রহমান কিরণ ও সদস্য সচিব রাইসুল আলম।
এন





