প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ নন। তিনি সর্বদা মৃত্যু আতঙ্কে আছেন। তাকে হত্যা করার জন্য একটি কুচক্রি মহল বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে জাতির পিতার ৯৪তম জন্মবার্ষিকী উপলক্ষে হল শাখা ছাত্রলীগের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আসাদুজ্জামান নূর বলেন, ইতোমধ্যে তার ওপর বেশ কয়েকবার আক্রমণ করা হয়েছে। একুশে আগস্ট গ্রেনেড হামলা এর মধ্যে অন্যতম।
তিনি বলেন,দেশ স্বাধীন হয়েছে কিন্তু মানুষের মুক্তি হয়নি। আমরা কঠিন সংগ্রামের মধ্যে আছি। সেই সংগ্রামে আমাদের বিজয় অর্জন করতে হবে। এখানে পরাজয়ের কোন সুযোগ নেই।
তিনি আরও বলেন,একটি কুচক্রিমহল বাংলাদেশকে ধ্বংস করার লীলায় মেতে উঠেছে। তারা দেশে ধ্বংস ও হত্যার মহোৎসব সৃষ্টি করেছে। গত কয়েকমাসে এরা যে নৈরাজ্য করেছে তার মধ্যে আমিও পড়েছিলাম।
আলোচকের বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীলদলের আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল আজিজ বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক ছাত্রলীগ ছাড়া কাউকে চাকুরি না দিতে তিনি সরকারের কাছে আহ্বান জানান।
তিনি বলেন,যাদেরকে চাকুরি দেয়া হবে তারা যেন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক হয়। পুলিশের লাঠি ও বেত্রাঘাত এইটাই তাদের চাকুরির জন্য যোগ্যতা।
বঙ্গবন্ধু হল শাখা ছাত্রলীগের সভাপতি দারুস সালাম শাকিলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ইয়াজ আল রিয়াদের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন,হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. বায়তুল্লাহ কাদেরী,কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম,ঢাবি সভাপতি মেহেদী হাসান মোল্লা,সাধারণ সম্পাদক ওমর শরীফ প্রমুখ।
[b]ঢাকা, ১৭ মার্চ টাইমনিউজবিডি.কম) // কেএইচ[/b]
প্রধানমন্ত্রী সর্বদা মৃত্যু আতঙ্কে আছেন: সংস্কৃতিমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ নন। তিনি সর্বদা মৃত্যু আতঙ্কে আছেন। তাকে হত্যা করার জন্য একটি কুচক্রি মহল বার বার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়কমন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি
ভূমিকম্প মোকাবিলায় সর্বাত্মক প্রস্তুতির নির্দেশ প্রধানমন্ত্রীর
ভূমিকম্পের সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি জোরদার, ঝুঁকিপূর্ণ ভবন শনাক্ত এবং জরুরি উদ্ধার কার্যক্রমের সক্ষমতা বাড়াতে সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী ঢাকাসহ দেশের ভূমিকম্পপ্রবণ এলাকাগুলোতে জননিরাপত্তা নিশ্চিত করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।
পোশাক কারখানা সচল ও জানমালের নিরাপত্তা নিশ্চিতের তাগিদ প্রধানমন্ত্রীর
পোশাক কারখানার উৎপাদন কার্যক্রম স্বাভাবিক রাখা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান শ্রমিক অসন্তোষের মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় সংশ্লিষ্ট মন্ত্রী ও উপদেষ্টাদের সঙ্গে বৈঠকে তিনি এ নির্দেশনা দেন।
শ্রমিক অসন্তোষ: জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী
রাজধানীতে পোশাকশ্রমিকদের চলমান আন্দোলন ও অসন্তোষের মধ্যে পরিস্থিতি মোকাবিলায় জরুরি বৈঠক ডেকেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অর্থ, স্বরাষ্ট্র ও শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রীসহ কয়েকজন মন্ত্রী ও উপদেষ্টার সঙ্গে এ বৈঠক হওয়ার কথা রয়েছে। একই পরিস্থিতির কারণে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সংযুক্ত আরব আমিরাত সফরও বাতিল করা হয়েছে।
জাতীয় অগ্রগতির প্রধান চালিকাশক্তি যুবসমাজ: প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যুবসমাজ যেকোনো জাতির প্রাণশক্তি ও অগ্রগতির প্রধান চালিকাশক্তি। স্বাধীন ও সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠা, জাতীয় সংকট উত্তরণ এবং দেশের উন্নয়ন অগ্রযাত্রায় যুবসমাজের অবদান অনস্বীকার্য।
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানে যান্ত্রিক ত্রুটি, তদন্তে কমিটি
প্রধানমন্ত্রীকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে যান্ত্রিক ত্রুটির ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। অভ্যন্তরীণভাবে গঠিত এ তদন্ত কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে নির্দেশও দেওয়া হয়েছে।
















