পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে রংপুর বিভাগের নবনির্বাচিত পাঁচ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরের দিকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-মিঠাপুকুর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান ও জামায়াত নেতা গোলাম রব্বানী, ভাইস চেয়ারম্যান আব্দুল বাসেত মারজান, পঞ্চগড়ের বোদা উপজেলা জামায়াতের চেয়ারম্যান শফিউল্লাহ শফি, একই জেলার আটোয়ারী উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা আবদুর রহমান এবং শাহজাহান আলী। তারা সবাই চতুর্থ উপজেলা পরিষদ নির্বাচনে নির্বাচিত হন।
জানা গেছে, বৃহস্পতিবার বেলা ৩টায় রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ে তাদের শপথ অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুপুর আড়াইটার দিকে কমিশনারের কার্যালয়ে প্রবেশের সময় গোয়েন্দা পুলিশ তাদের আটক করে। আটকের পর তাদের রংপুর কোতোয়ালি থানায় নিয়ে যাওয়া হয়।
রংপুরের সহকারী পুলিশ সুপার হুমায়ুন কবীর জানান, গ্রেফতারকৃতদের নামে একাধিক মামলা রয়েছে।
[b]ঢাকা, ২৭ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
শপথ অনুষ্ঠানে এসে ৫ উপজেলা চেয়ারম্যান আটক
পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানের অভিযোগে রংপুর বিভাগের নবনির্বাচিত পাঁচ উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরের দিকে রংপুর বিভাগীয় কমিশনারের কার্যালয়ের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।





