বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের বৈঠক শুরু হয়েছে।

বুধবার রাত সোয়া ৯টার সময়ে রাজধানীর গুলশানের নিজের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়।

এতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, ড. আবদুল মঈন খান উপস্থিত আছেন।

দলীয় সূত্র জানিয়েছে, বৈঠকে চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ন বিষয় স্থান পাবে। এছাড়া কাউন্সিলের প্রস্তুতি নিতে বেশ কয়েকটি কমিটি গঠনেরও সিদ্ধান্ত আসতে পারে।

এমএম