ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাড়ে ১৫ আনা পাকিস্তানি। তারা ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও পহেলা বৈশাখসহ দেশের জাতীয় দিবসগুলো মন দিয়ে পালন করেননা। তাদের রাজনীতি করা তো দূরের কথা তাদের দেশে থাকা উচিত নয়।
আজ (সোমবার) সকালে রাজধানীর বাহাদুর শাহ পার্কে ঢাকা মহানগর আওয়ামী লীগ আয়োজিত বাংলা নববর্ষ ১৪২১ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালী পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে তিনি এ সব কথা বলেন।
মায়া বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় থাকলে বাঙ্গালী উৎসব পূর্ণতা পায়। সকালে ঘুম থেকে উঠে দেশের সবাই যখন আনন্দ-উল্লাস করছে। আর একজন (খালেদা জিয়া) এখনও ঘুমাচ্ছেন। দেশের জন্য তাদের কোন ভালবাসা নেই। তাদের ভালবাসা শুধু পাকিস্তানের জন্য। তাই তাদের সঙ্গে যেন দেশের মানুষের সম্পৃক্ততা না থাকে এটাই আমরা চাই।
ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, উপ-দপ্তর সম্পাদক অসীম কুমার উকিল, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সানজিদা খানম প্রমুখ।
[b]ঢাকা, এমআর, ১৪ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // কেবি[/b]
রাজনীতি
খালেদা জিয়া সাড়ে ১৫ আনা পাকিস্তানি: মায়া
ত্রাণ ও দূর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সাড়ে ১৫ আনা পাকিস্তানি। তারা ২৬ মার্চ, ১৬ ডিসেম্বর ও পহেলা বৈশাখসহ দেশের জাতীয় দিবসগুলো মন দিয়ে পালন করেননা।





