ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. পিয়াস করিমের মৃত্যুতে শোক প্রকাশ করেছে বিএনপি।

সোমবার সকালে দলের চেয়ারপার্সন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন।

নেতৃবৃন্দ পিয়াস করিমের শোক-সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতিও সমবেদনা প্রকাশ করেন এবং তার আত্মার মাগফেরাত কামনা করেন।

নেতৃবৃন্দ বলেন, তার মৃত্যুতে দেশ একজন মেধাবী শিক্ষককে হারিয়েছে। তিনি সব সময় অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সোচ্চার ছিলেন।

সোমবার ভোর সাড়ে ৫টায় রাজধানীর স্কয়ার হাসপাতালে ড. পিয়াস করিম মারা যান। বিভিন্ন টেলিভিশন চ্যানেলে টকশোর পরিচিত মুখ ছিলেন।

এএইচ