শনিবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর পুরানা পল্টন মোড় সংলগ্ন আল রাজি কমপ্লেক্সের সামনে এক প্রতিবাদ সমাবেশে তিনি এ দাবি করেন।

ফরিদুজ্জামান ফরহাদ বলেন, আওয়ামী লীগ সরকারের অধীনে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না। জনগণ প্রহসনের নির্বাচন হতেও দেবে না। নির্বাচন অবশ্যই নির্দলীয় ও নিরপেক্ষ সরকারের অধীনে হতে হবে। প্রয়োজনে জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন করতে হবে।

তিনি বলেন, বর্তমান সরকারপ্রধান ও তার দলের নেতাকর্মীরা জিয়া পরিবার ও বিএনপিকে খুবই ভয় পায়। কারণ, সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ জয়লাভ করবে না। সে কারণে বিএনপিকে নিশ্চিহ্ন করতে তাদের এতো ষড়যন্ত্র। তারেক রহমান ও জুবাইদা রহমানের বিরুদ্ধে এই রায় তারই অংশ।

এনপিপির চেয়ারম্যান বলেন, একদফার আন্দোলনে জনগণ সম্পৃক্ত হয়েছে। ফলে, হাসিনা সরকার বেশিদিন ক্ষমতায় থাকতে পারবে না। সরকারের পতন অতি সন্নিকটে। তখন তারা পালানোর পথও পাবে না।

প্রতিবাদ সমাবেশে এনপিপির মহাসচিব মোস্তাফিজুর রহমান মোস্তফা, জাগপার সভাপতি খন্দকার লুৎফর রহমান, সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক ডা. সৈয়দ নুরুল ইসলাম, বিকল্পধারার মহাসচিব শাহ আহমেদ বাদল, বাংলাদেশ ন্যাপের চেয়ারম্যান এমএন শাওন সাদেকীসহ অনেকেই উপস্থিত ছিলেন।

এনএইচ