দেশের চলমান রাজনৈতিক পরিথীতি নিয়ে রাতে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।
আজ বুধবার রাত সাড়ে ৮টায় গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠি হবে।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান বৈঠকে দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি, বিএনপির ষষ্ঠ কাউন্সিল, ইউনিয়ন পরিষদ নির্বাচন, সাংগঠনিক পুনর্গঠন প্রক্রিয়ার অগ্রগতিসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে বলে জানা গেছে।
এমই





