কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র সহ-সভাপতি ও নাঙ্গলকোট উপজেলা বিএনপি’র সভাপতি মোবাশ্বের আলম ভূঁইয়ার পিতার মৃত্যুতে মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
আলহাজ্ব মো. আব্দুল লতিফ ভূঁইয়া শনিবার বেলা ৪-৪০ মিনিটে রাজধানীর একটি ক্লিনিকে বার্ধক্যজনিত কারণে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৯১ বছর।
শনিবার এক শোকবাণীতে বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, মরহুম আলহাজ্ব মো. আব্দুল লতিফ ভূঁইয়া নিজ এলাকায় পরহেজগার ও ধার্মিক ব্যক্তি হিসেবে অত্যন্ত সুপরিচিত ছিলেন। তার মৃত্যুতে এলাকাবাসীর ন্যায় আমিও গভীরভাবে শোকাহত ও মর্মাহত।’
বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব শোকবার্তায় মরহুম আলহাজ্ব মো. আব্দুল লতিফ ভূঁইয়ার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গ, আত্মীয়স্বজন ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেইউ
রাজনীতি
বিএনপির নেতার পিতার মৃত্যুতে ফখরুলের শোক