জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি স্টিয়ারিং কমিটির সভার প্রস্তাবে বলা হয়েছে, প্রধানমন্ত্রী যখন বলেন সকল গুপ্তহত্যার তথ্য আছে তাহলে তাদের আগে থেকেই গ্রেপ্তার না করে এত লোক হত্যার সুযোগ করে দেয়া হলো কেন তা জনগণের নিকট দুর্বোধ্য।

রবিবার এক জেএসডির এক বিবৃতিতে আরো বলা হয়, সুপ্রিম কোর্টের রায় মোতাবেক বিনা পরোয়ানায় গ্রেপ্তার না করা এবং যেনতেনভাবে রিমান্ডে না নেয়ার আদেশ দেয়ার পরও গত দুই দিনে ৩ হাজারেরও বেশি মানুষ গ্রেপ্তার করা হলো কিভাবে?

বিবৃতিতে বলা হয়, ‘আমরা জঙ্গি, সন্ত্রাসী ও খুনিদের গ্রেপ্তার ও বিচার চাই তবে তা অবশ্যই আইন ও হাইকোর্ট-সুপ্রিম কোর্টের রায় মোতাবেক হতে হবে।’

রবিবার বিকেল ৪টায় দলের সভাপতির উত্তরার বাসভবনে অনুষ্ঠিত সভায় এ প্রস্তাব গ্রহণ করা হয়।

জেএসডি সভাপতি আ স ম আবদুর রবের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন জেএসডি সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, সিনিয়র সহ-সভাপতি এম এ গোফরান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জনাব আতাউল করিম ফারুক, যুগ্ম সাধারণ সম্পাদক সিরাজ মিয়া, সহ-সভাপতি মিসেস তানিয়া ফেরদৌসী, সাংগঠনিক সম্পাদক এস এম আনছার উদ্দিন।

এমআর