চাঁপাইনবাবগঞ্জ সদর ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দলটির দুই গ্রুপের সংঘর্ষে ৪ জন আহত হয়েছেন।বৃহস্পতিবার সকালে সদরে স্থানীয় সন্ধ্যা কমিউনিটি সেন্টারে সম্মেলন হওয়ার সময় এ ঘটনা ঘটে।
সংঘর্ষ চলাকালে বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সম্মেলনস্থলে উপস্থিত ছিলেন। জেলা যুবদলের সভাপতি ওবাইয়েদ পাঠান এতথ্য নিশ্চিত করেছেন।
এক পর্যায়ে সকাল সাড়ে ১১টার দিকে জেলা বিএনপি’র ব্যানারে জেলা সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম টিপু’র নেতৃত্বে সদর উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করে।
মিছিলটি সম্মেলন স্থলে প্রবেশ করতে চাইলে বিএনপির একাংশ তাদের ধাওয়া করে। এসময় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হলে ব্যাপক ইট-পাটকেল নিক্ষেপ করা হয়। পরে দুটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করে পুলিশ।
এমএ





