তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের সাকেব সম্পাদক মাহবুবুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপি চেয়ারপাসনের প্রেস সচিব মারুফ কামাল খান সংবাদমাধ্যমকে এ তথ্য জানান।
তিনি জানান, সিনিয়র সাংবাদিক মাহবুবুল আলমের শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খালেদা। তিনি(খালেদা)বলেন, মাহবুবুল আলম তার লেখনীর মাধ্যমে দেশের অনেক কল্যাণ সাধন করেছেন। তার মৃত্যুতে জাতি একজন সত্যিকারের ভাল মানুষকে হারালো।
শুক্রবার সকাল ৯টা ২০ মিনিটে রাজধানীর বারডেম হাসপাতালের আইসিইউতে শেষনিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স ৭৮ বছর।
এর আগে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বৃহস্পতিবার ভোরে সাংবাদিক মাহবুবুল আলমকে বারডেম হাসপাতালে ভর্তি করা হয়।
সাবেক উপদেষ্টা ও সিনিয়র সাংবাদিক মাহবুবুল আলম ১৯৩৬ সালের ৫ ফেব্রুয়ারি মুন্সিগঞ্জে জন্মগ্রহণ করেন। ১৯৫৩ সাল থেকে তিনি সাংবাদিকতা শুরু করেন।
[b]ঢাকা, ০৬ জুন(টাইমনিউজবিডি.কম)//এনএস[/b]
রাজনীতি
মাহবুবুল আলমের মৃত্যুতে খালেদার শোক
তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও ইংরেজি দৈনিক দ্য ইন্ডিপেন্ডেন্টের সাকেব সম্পাদক মাহবুবুল আলমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিএনপি চেয়ারপাসনের প্রেস সচিব মারুফ কামাল





