বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে সুপ্রীম কোর্ট বার কাউন্সিলের নবনির্বাচিত কমিটির নেতারা সাক্ষাৎ করবেন।
শনিবার রাত সাড়ে ৮টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রীম কোর্ট বারের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দীন খোকন টাইম নিউজকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয়তাবাদী আইনজীবী প্যানেল থেকে নবনির্বাচিত সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেনের নেতৃত্বে বিজয়ীরা তার সঙ্গে সাক্ষাৎ করবেন।
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া উপস্থিত থাকবেন।
সুপ্রীম কোর্ট বারের ২০১৪-১৫ সেশনের নির্বাচনে ১৪ সদস্য বিশিষ্ট কমিটিতে বিএনপি-জামায়াত সমর্থিত সভাপতি ও সাধারন সম্পাদকসহ ১৩ জন  নির্বাচিত হয়েছেন।
[b]ঢাকা, এমএইচ, ১৫ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]