বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রধানমন্ত্রীর বক্তৃতা প্রসঙ্গে বলেন, বিএনপি খুনিদের দল নয় বরং আওয়ামী লীগ খুনিদের দল। আপনারা খুন করেছেন এবং খুন করে যাচ্ছেন। যেদিন আল্লাহর গজব পড়বে তখন টের পাবেন।
বৃহস্পতিবার রাজধানীর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে জাতীয়তাবাদী ছাত্রদলের আয়োজিত বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৫০তম জন্মদিন উপলক্ষে প্রধান অথিতির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে অন্ধের মত কথা বলবে না ইতিহাস জানুন হাওয়ার বসে ইতিহাসকে বিকৃতি করবেন না। মুক্তিযুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত একমাত্র বিএনপির দল জড়িত ছিল।
তারেক রহমান যাতে দেশে ফিরে আসতে না পারে সেজন্য আওয়ামী লীগ একের পর এক মামলা দিয়ে যাচ্ছে বলে দাবি করেন মির্জা ফখরুল।
১৯৮১ সালে যারা জিয়াউর রহমানকে হত্যা করেছিল তারাই রাষ্ট্র দখলের পর ১/১১ অভ্যুত্থানের মাধ্যমে তারেক রহমানকে দেশ থেকে নির্বাসিত করেছেন বলেও জানান তিনি।
কেএইচ





