৫ জানুয়ারি অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসা বর্তমান সরকারকে অবৈধ উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এই সরকার অবৈধ, এই সংসদও অবৈধ।
তিনি বলেন, সারা পৃথিবী বলছে বাংলাদেশে মানবাধিকার বলে কিছু নেই। প্রতিনিয়ত মানুষ গুম হচ্ছে।
রোববার বিকাল ৪টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম আয়োজিত এই  সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার রফিকুল ইসলাম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিষ্টার মওদুদ আহমেদ, ব্যারিষ্টার জমির উদ্দীন সরকার, চেয়ারপারসনের  উপদেষ্টা এ্যাড. খন্দকার মাহবুব হোসেন, বিএনপির যুগ্ম মহাসচিব ব্যারিষ্টার মাহবুব উদ্দীন খোকন, চেয়ারপারসনের উপদেষ্টা এ্যাড. জয়নুল আবেদীন, অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া প্রমুখ
ঢাকা আইনজীবী সমিতির সম্বর্ধনা প্রাপ্তরা হলেন, সভাপতি পদে এ্যড. মো. মহসিন মিয়া. সাধারন সম্পাদক পদে মুসলেহ উদ্দীন জসিম, সহ-সভাপতি রেজাউল করিম নিজাম, জহির রায়হান জসিম, কোষাধ্যক্ষ পদে শামসুজ্জামান, জোষ্ঠ সাধারন সম্পদক আবু ইউসুফ সরকার, সহ-সাধারন সম্পাদক আরিফুর রহমান রাজু, লাইব্রেরী সম্পাদক আহমদ উল্লাহ আজম, সংস্কৃতিক সম্পাদক আফরোজা আলম লাকী, অফিস সম্পদক সহীদ গাজীসহ কার্যনির্বাহী পরিষদের ১৯ জন সদস্য।