তিস্তার ন্যায্য হিস্যা আদায়ের জন্য বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার, ভারত সরকার ও আন্তর্জাতিক বিশ্বকে চাপ সৃষ্টি করতে হবে। আর এ জন্যই আমাদের লংমার্চ কর্মসূচি বলে মন্তব্য করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার দুপুরে তিস্তা অভিমুখে লংমার্চ উপলক্ষে সিরাজগঞ্জের কদ্দার মোড়ে জেলা বিএনপির উদ্যোগে আয়োজিত তৃতীয় দফা পথ সভায় তিনি এসব কথা বলেন।
সিরাজগঞ্জ বাসীকে উদ্দেশ্য করে ফখরুল বলেন, সরকার বিরোধী আন্দোলনে সিরাজগঞ্জের ১৬ বিএনপি নেতাকর্মী প্রাণ হারিয়েছে এবং হাজার হাজার নেতাকর্মী নির্যাতনের শিকার হয়েছে। দলের জন্য তাদের এই আত্মত্যাগ বিএনপির পরবর্তী আন্দোলনে আত্মবিশ্বাস জাগাবে।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা অ্যাড. আহমদ আযম খানের সভাপতিত্বে পথ সভায় আরো উপস্থিত ছিলেন বিএনপির অর্থ বিষয়ক সম্পাদক আব্দুস সালাম, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাজিম উদ্দিন আলম, ছাত্র বিষয়ক সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, যুব দলের সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি বজলুর রশীদ আবেদ, সহ-দপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম, নির্বাহী কমিটির সদস্য রফিক শিকদার, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।
[b]ঢাকা, ২২ এপ্রিল (টাইমনিউজবিডি.কম)// এসএইচ[/b]
রাজনীতি
তিস্তার হিস্যা আদায়ে চাপ সৃষ্টি করতেই লংমার্চ: ফখরুল
তিস্তার ন্যায্য হিস্যা আদায়ের জন্য বর্তমান অবৈধ আওয়ামী লীগ সরকার, ভারত সরকার ও আন্তর্জাতিক বিশ্বকে চাপ সৃষ্টি করতে হবে। আর এ জন্যই আমাদের লংমার্চ কর্মসূচি বলে মন্তব্য করেন





