গাজীপুরে ২০ দলীয় জোটের সমাবেশে পরিকল্পিতভাবে ১৪৪ ধারা জারির প্রতিবাদে ও ২০ দলীয় জোটের শীর্ষ নেতৃবৃন্দের মুক্তির দাবিতে আগামীকাল দেশব্যাপী সকাল-সন্ধ্যার সর্বাত্মক হরতালের সমর্থনে আজ বিকাল ৪.১৫টায় মগবাজার চৌ-রাস্তা এলাকায় বিক্ষোভ মিছিল করেছে রমনা থানা জামায়াতের কর্মীরা।
এতে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রিয় মজলিসে শুরা সদস্য ও রমনা থানা জামায়াতের আমীর ড.মুহাম্মদ রেজাউল করিম, থানা জামায়াতের সেক্রেটারী এডভোকেট জিল্লুর রহমান, থানা কর্মপরিষদ সদস্য ইউসূফ আলী মোল্লা, আতাউর রহমান সরকার, শিবির নেতা আশ্রাফ উদ্দিন, মুরাদ হোসেন ও হাফিজুল ইসলাম প্রমুখ।
মিছিলটি মগবাজার রেলগেইট থেকে শুরু হয়ে মগবাজার চৌ-রাস্তায় এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসএইচ





