বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল বেশ কয়েকজন জটিল ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তিদের সাথে সাক্ষাত করে আর্থিক অনুদান প্রদান করেছেন।
শুক্রবার চাঁপাইনবাবগঞ্জে স্থানীয় রোগীদের তিনি এ সহযোগিতা করেছেন।
জানা গেছে, শুক্রবার জেলার মহারাজপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো: কাউছার আলীর চিকিৎসার খোঁজখবর নিতে ছুটে যান জননেতা নূরুল ইসলাম বুলবুল। উল্লেখ্য তার দুটো কিডনিই নষ্ট এবং প্রতি সপ্তাহে তার ডায়ালাইসিস করতে হয়। তিনি তার রোগমুক্তির জন্য দোয়া এবং আর্থিক অনুদান প্রদান করেন।
এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ জেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, পৌরসভার আমির আবুল হাসান, পৌর সেক্রেটারি মোক্তার হোসেন, শিবিরের চাঁপাইনবাবগঞ্জ শহর শাখার অর্থ সম্পাদক ওমর ফারুকসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
নূরুল ইসলাম বুলবুল বলেন, হতাশ হওয়ার কোনো কারণ নেই, মনোবল শক্ত রাখতে হবে এবং আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করতে হবে। আমরা জামায়াতের তরফে আপনার পাশে আছি, ইনশাআল্লাহ্ পাশে থাকব। তিনি বলেন, বর্তমান সময়ে অল্প বয়সেই কিডনি নষ্ট হওয়ার প্রবণতা দেখা যায়। এর কারণ হিসেবে তিনি খাদ্যে ভেজাল, আর্সেনিকযুক্ত পানি, রাসায়নিক সারের ব্যাপক ব্যবহারকে দায়ী করেন। তিনি খাদ্যনিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।
এছাড়াও নূরুল ইসলাম বুলবুল চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের নমেশংকরবাটী উজ্জলপাড়ার এক বাসিন্দা দুরারোগ্যে ব্যাধি ক্যান্সারে আক্রান্ত গোলাম রসুলের ছেলে মো: আনারুল ইসলামকে দেখতে ও তার সার্বিক খোঁজখবর নিতে তার শয্যাপাশে ছুটে যান এবং তার সুস্থতার জন্য আল্লাহর কাছে দোয়া করেন ও নগদ অর্থ সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার আমির আবুল হাসান ও সেক্রেটারি মোক্তার হোসেন।
অন্যদিকে জননেতা বুলবুল লিভারজনিত রোগে আক্রান্ত মহারাজপুর ইউনিয়নের বড় মণ্ডলটোলা গ্রামের নূরমহল বেগমের খোঁজখবর নেন এবং তাকেও নগদ অর্থসহায়তা প্রদান করেন এবং রোগমুক্তির জন্য মহান আল্লাহর দরবারে দোয়া করেন। প্রেস বিজ্ঞপ্তি।
এবিএস





