বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদের নেতৃত্বে সাত সদস্যের সাংবাদিক প্রতিনিধি দল গুলশান কার্যালয়ে গেছেন।
বেলা দেড়টার দিকে এই সাংবাদিক প্রতিনিধি দলটি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে প্রবেশ করেন।
প্রতিনিধি দলে আরও রয়েছেন সাংবাদিক নেতা রুহুল আমীন গাজী, সৈয়দ আবদাল আহমেদ, এম এ আজীজ, কবি আব্দুল হাই শিকদার, শহীদুল ইসলাম ও জাহাঙ্গীর আলম প্রধান।
সাংবাদিক প্রতিনিধি দলটিকে গুলশান কার্যালয়ে প্রবেশে কোন ধরনের বাধা দেয়নি সেখানে অবস্থানকারী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
অবশ্য এর আগে সাবেক রাষ্ট্রপতি এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী ও ঢাকা বিশ্ব বিদ্যালয়ের সাবেক প্রো-ভিসি আ ফ ম ইউসুফ হায়দারকে গুলশান কার্যালয়ে প্রবেশ করতে দেয়নি পুলিশ।
কেবি





