[b]সাভার:[/b]দেশি-বিদেশি কোনো চাপের কাছে নতি স্বীকার করবে না সরকার, দেশের জনগণের চাহিদা ও বাস্তবতার নিরিখেই ব্যবস্থা নেওয়া হবে। দেশের রাজনৈতিক দলগুলোর সমঝোতার মাধ্যমেই সুন্দর পরিবেশ আনা সম্ভব বলে মন্তব্য করেছেনে যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার সকাল সাড়ে ১০টায় শিল্পাঞ্চল আশুলিয়ায় আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের উন্নয়ন কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, নির্বাচন কেন্দ্রীক গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম কল্পনা বিলাস মাত্র। বিএনপি সরকার পতনের নামে যে সব ধ্বংসাত্মক কর্মকাণ্ড চালিয়েছেন এজন্যই তাদের আন্দোলনে দেশের জনগর সারা দেয়নি, একটু দেরিতে হলেও বিএনপি’র নেত্রী খালেদা জিয়ার ধ্বংসাত্মক রাজনীতি পরিহার করে শান্তিপূর্ণ কর্মসূচিতে ফিরে আসার বোধোদয় হওয়ায় তাকে ধন্যবাদ জানাই।
এসময় মন্ত্রী চলতি বছরের মধ্যেই বাইপাইল স্ট্যান্ডে একটি ফুট ওভারব্রীজ ও আব্দুল্লাহপুর-বাইপাইল মহাসড়কের ১৯ কিলোমিটার সড়ক চার লেনে উন্নীতকরণের কাজ শুরু করবেন বলে জানান।
পরে মন্ত্রী সাভারের নবীনগরে জয় রেস্তোরায় বসে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন।
এসময় উপস্থিত ছিলেন ঢাকা সড়ক সার্কেলের ত্বত্তাবধায়ক প্রকৌশলী মো. সাহাবুদ্দিন খান, নির্বাহী প্রকৌশলী ঢাকা মো. আহসান উদ্দিন আহমেদ, নির্বাহী প্রকৌশলী মানিকগঞ্জ সড়ক বিভাগ মো.সবুজ উদ্দিন খান অনেকে।