আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলকে র্যালির অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক একটি দিবসের র্যালি করার অনুমতি না দেওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে এই সরকার গণতান্ত্রিক আচরণে বিশ্বাস করে না।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলকে র্যালির অনুমতি না দেওয়ায় শনিবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক জরুরী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, অত্যন্ত ক্ষোভের সঙ্গে বলতে হচ্ছে সারা বিশ্বে আজ যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে। বাংলাদেশেও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন প্রতিবছর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যেদিয়ে দিবসটি পালন করে।
কিন্তু আজ জাতীয়তাবাদী মহিলা দল র্যালি করার জন্য ৭দিন আগে অনুমতি চেয়েও পায়নি, আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষ অনুমতি দেওয়া হয়নি। এর নিন্দা জানানোর ভাষা আমাদের জানা নেই।
সরকার কেবল অনুমতি না দিয়েই থেমে থাকে নি, তারা দলীয় কার্যালয়ের আশপাশে প্রিজন ভ্যান, জলকামান ও রায়টকার মোতায়ন করে রেখেছে।
সংবাদ সম্মেলনে জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি নুরে আরা সাফা, সাধারণ সম্পাদক শিরিন সুলতানাসহ অনেকে উপস্থিত ছিলেন।
[b]ঢাকা, এমএইচ, ৮ মার্চ (টাইম নিউজবিডি.কম)//এএইচ[/b]
রাজনীতি
সরকার গণতান্ত্রিক আচরণে বিশ্বাস করে না: ফখরুল
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে জাতীয়তাবাদী মহিলা দলকে র্যালির অনুমতি না দেওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্তর্জাতিক একটি দিবসের র্যালি করার অনুমতি না দেওয়ার মাধ্যমে





