ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধাপক ড. মাহবুব উল্লাহর ওপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার দাবী করে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বলেছেন, এর দায় দায়িত্ব বর্তমান সরকারকেই নিতে হবে।
শনিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) আয়োজিত ‘উন্নয়নের জন্য গণতন্ত্র’ শীর্ষক মহাসমাবেশ চলাকালে হামলার খবর শুনে তিনি এসব কথা বলেন।
এই হামলার তীব্র নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, দ্রুত এইসব হামলাকারীদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় আমাদের বুঝতে বাকি থাকবে না যে এই হামলার পিঁছনে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার ইন্ধন রয়েছে।
এসময় তিনি হুশিয়ারি উচ্চারণকরে বলেন, এভাবে হামলা নির্যাতন চালালে অচিরেই সরকার পতনের আন্দোলন শুরু করা হবে।
উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মাহবুব উল্লাহ শনিবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী সমিতির মিলনায়তনে একটি প্রকাশনা অনুষ্ঠানে যোগ দেন। অনুষ্ঠান শেষে তিনি বের হওয়ার সময় কতিপয় দৃবৃত্ত তার ওপর হামলা চালায়। এবং তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়। বর্তমানে মাহবুব উল্লাহ রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ঢাকা, এমএইচ, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম,এসআর





