আগামীকাল সোমবার ঢাকাসহ ১৪টি জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। সংগঠনের দপ্তর সম্পাদক আব্দুস সাত্তার পাটোয়ারী রোববার এ তথ্য জানিয়েছেন।

গুলশানে নিজ কার্যালয়ে গত এক সপ্তাহ ধরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা এবং গ্রেফতারকৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে এ হরতাল আহবান করা হয়েছে।

ঢাকা ছাড়া হরতালের আওতাভুক্ত অন্য জেলাগুলো হচ্ছে- ময়মনসিংহ, কিশোরগঞ্জ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, টাঙ্গাইল কুমিল্লা, নরসিংদী, মানিকগঞ্জ, নারায়াণগঞ্জ, গাজীপুর, ব্রাহ্মণবাড়ীয়া।

 

অন্যদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবরুদ্ধ করে রাখা, ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গ্রেফতার ও নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে সোমবার  নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, টাঙ্গাইল ও বগুড়ায় জেলায় সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে বিএনপি।

 

জেআই