কেন্দ্রীয় নির্বাহি সদস্য মীর কাশেম আলীর ফাসিঁর রায়ের প্রতিবাদে আগামী বৃহস্পতিবার ২৪ ঘন্টার হরতাল আহবান করেছে জামায়াতে ইসলামী।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে মীর কাশেম আলীর ফাসিঁর রায়ের প্রতিবাদে এবং মুক্তির দাবীতে নিম্নোক্ত কর্মসূচী ঘোষণা করে:

১) আটক নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ঘোষিত ২ ও ৩ নভেম্বর রবি ও সোমবারের হরতাল অব্যাহত থাকবে।

২) ৪ নভেম্বর মঙ্গলবার পবিত্র আশুরা উপলক্ষ্যে আলোচনা এবং জামায়াত নেতৃবৃন্দের মুক্তির জন্য        দেশব্যাপী দোয়া অনুষ্ঠান।

৩) মীর কাশেম আলীর ফাঁসির রায় ও সরকারের সীমাহীন ব্যর্থতায় ১ নভেম্বর দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের প্রতিবাদে ৫ নভেম্বর বুধবার দেশব্যাপী বিক্ষোভ।

৪) মীর কাশেম আলীসহ আটক জামায়াত নেতৃবৃন্দের মুক্তির দাবীতে ৬ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ নভেম্বর শুক্রবার সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী ২৪ ঘণ্টার হরতাল পালিত হবে।

ইআর/জেআই