মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে সভাটি পরিচালনা করেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সহকারী দপ্তর সম্পাদক ও রংপুর-৪ ডিজিটাল ক্যাম্পিংয়ের সমন্বয়ক মোশাররফ হোসেন। এতে সংশ্লিষ্ট ইউনিটের দায়িত্বশীল সদস্যরা উপস্থিত ছিলেন।

সভায় বক্তব্য রাখতে গিয়ে এটিএম আজম খান উপস্থিত সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, নির্বাচনী প্রচার কার্যক্রম পরিচালনার সময় বক্তব্য, আচরণ বা কোনো কার্যক্রমের কারণে যদি অনিচ্ছাকৃতভাবে কেউ কষ্ট পেয়ে থাকেন, তাহলে আন্তরিকভাবে ক্ষমা প্রার্থনা করে দিবেন।

একইসাথে তিনি সব ধরনের ভুল-বোঝাবুঝি দূরে রেখে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাওয়ার আহ্বান জানান এবং আগামী দিনে আরও সংযত, সুসংগঠিত ও শক্তিশালী ভূমিকা রেখে নির্বাচন প্রচার কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া সভায় রংপুর-৪ আসনের পরিচালক মাওলানা মোস্তাক আহমেদ তাঁর বক্তব্যে সংগঠনের শৃঙ্খলা, ঐক্য ও সমন্বিত কার্যক্রমের গুরুত্ব তুলে ধরেন এবং নির্বাচনী মাঠে সকলে মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

সভা শেষে জোটের প্রার্থী এনসিপির সদস্য সচিব আকতার হোসেন শাপলা কলিকে বিজয়ী করার জন্য সকলের কাছে দোয়া কামনা করা হয় এবং সার্বিক সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণের জন্য উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এনএইচ