সাভারের স্থানীয় এমপি ডা. এনামুর রহমানের বাসায় আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে।
এসময় একে অপরের ওপর চেয়ার ছুড়ে মারার সময় ঢাকা জেলা পরিষদের প্রশাসক ও সাভার থানা আওয়ামী লীগের সভাপতি হাসিনা দৌলা চেয়ারের নিচে পড়ে আহত হন।
শুক্রবার দুপুর ১ টার দিকে সাভার থানার আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলী হায়দার ও যুগ্ম সম্পাদক মনজুরুল আলমের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
এসএইচ





