র্যাব বিলুপ্তির কোনো কারণ নেই। এলিট ফোর্স হিসেবে র্যাব সদস্যরা সফল। দু-একজন ব্যক্তির জন্য পুরো বাহিনী বিলুপ্তির প্রশ্নটাই অবান্তর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান।
শনিবার দুপুরে নেত্রকোনার আটপাড়ায় থানা ভবন উদ্বোধন অনুষ্ঠানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এসব কথা বলেন।
র্যাবের প্রশংসা করে তিনি বলেন, হবিগঞ্জের গহিন জঙ্গলে ব্যাংকারে রক্ষিত বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধারে র্যাব সফলতা দেখিয়েছে। ফেনী ও লক্ষ্মীপুরের সাম্প্রতিক ঘটনাসহ দেশের বিভিন্ন স্থানে জঙ্গি দমনে র্যাব ভালো কাজ করেছে।
প্রতিমন্ত্রী র্যাবের প্রশংসা এমন সময়ে করলেন যখন নারায়ণগঞ্জে কাউন্সিলর নজরুল ইসলাম ও জ্যেষ্ঠ আইনজীবী চন্দন সরকারসহ ৭জন খুনের ঘটনায় বাহিনীটির ৩ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়েছে। আর ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে শাহীনূর হত্যার ঘটনায় র্যাবের বিরুদ্ধে মামলা নিতে আদালত নির্দেশ দিয়েছেন।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, নারায়ণগঞ্জে ৭ খুনের ঘটনায় জড়িত অভিযোগে র্যাবের আটক সদস্যদের আইনের আওতায় আনা হয়েছে। সঙ্গে যোগ করলেন, অপরাধী যে দলেরই হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আওয়ামী লীগের হলেও তাকে ক্ষমা করা হবে না।
আসাদুজ্জামান খান বলেন, শিল্প পুলিশ, হাইওয়ে পুলিশের পাশাপাশি হাওর এলাকার জনগণের জন্য নৌ পুলিশ গঠনের কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নেত্রকোনা জেলা পুলিশ সুপার মো. জাকির হোসেন খান।
[b]ঢাকা, ৭ জুন (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]
র্যাব বিলুপ্তির কোনো কারণ নেই: স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
র্যাব বিলুপ্তির কোনো কারণ নেই। এলিট ফোর্স হিসেবে র্যাব সদস্যরা সফল। দু-একজন ব্যক্তির জন্য পুরো বাহিনী বিলুপ্তির প্রশ্নটাই অবান্তর বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান
ছিনতাইয়ে শিক্ষিকার মৃত্যু র্যাবের গ্রেপ্তার ৩ জনের সম্পৃক্ততা পায়নি ডিবি
জাতীয় সংসদ ভবনের সামনে ছিনতাইকারীর টানে রিকশা থেকে পড়ে শিক্ষিকা রনজিলা পারভীনের মৃত্যুর ঘটনায় র্যাবের হাতে আগে গ্রেপ্তার হওয়া তিনজনের সম্পৃক্ততা পায়নি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। একই ঘটনায় সরাসরি ছিনতাইয়ে জড়িত থাকার অভিযোগে নতুন করে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাবের অভিযানে ধর্ষণ মামলার প্রধান আসামি গ্রেপ্তার
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অপহরণ করে ধর্ষণ ও সাইবার সুরক্ষা আইনে দায়ের করা মামলার প্রধান আসামি মো. মাসুদ রানাকে (৩৫) গ্রেপ্তার করেছে র্যাব-৭।
এটি নতুন বোতলে পুরোনো মদ: বিরোধী দল বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে এসআরবি গঠনে বিল পাস
বিরোধী দলের আপত্তির মুখে র্যাব বিলুপ্ত করে ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)’ নামে পুলিশ বাহিনীর আওতাধীন একটি বিশেষায়িত ইউনিট গঠনের লক্ষ্যে জাতীয় সংসদে বিল পাস হয়েছে। বৃহস্পতিবার বিলটি পাস হয়।
র্যাব বিলুপ্তি চেয়েছিলেন খালেদা জিয়া, সংস্কার নয়: জামায়াত এমপি
নারায়ণগঞ্জের সাত খুনের ঘটনার পর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া র্যাবকে ‘কিলিং স্কোয়াড’ আখ্যা দিয়ে বাহিনীটি বিলুপ্তির দাবি জানিয়েছিলেন বলে সংসদে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সংসদ সদস্য ব্যারিস্টার নাজিবুর রহমান মোমেন।
র্যাব থেকে এসআরবি, নতুন মোড়কে একই বাহিনী : টিআইবি
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে নতুন নামে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) গঠনের উদ্যোগকে ‘একই বাহিনী নতুন মোড়কে’ ফিরিয়ে আনার ঝুঁকি হিসেবে দেখছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।
















