২০ দলীয় জোটের অন্যতম শরীক বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেছেন, হামলা-মামলা-গণগ্রেফতার এবং গুম ও খুন করে গণতান্ত্রিক আন্দোলনকে স্তব্দ করা যাবে না।
শুক্রবার সকালে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়ের পর এসব কথা বলেন।
গতকাল (বৃহস্পতিবার) দীর্ঘ ৩ মাস কারাভোগের পর কাশিমপুর কারাগার থেকে জামিনে মুক্তি লাভ করেন লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ ইরান।
সকালে দলীয় কার্যালয়ে এলে লেবার পার্টির বিভিন্ন স্তরের নেতাকর্মীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় শুভেচ্ছার জবাবে নেতাকর্মীদের উদ্দেশ্যে ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে চলমান গণতান্ত্রিক আন্দোলন এবং আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে সর্বাত্মক কাজ করার জন্য তিনি নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
লেবার পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ফরিদ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পার্টির মহাসচিব হামদুল্লাহ আল মেহেদী, ভাইস চেয়ারম্যান এমদাদুল হক চৌধুরী, ঢাকা মহানগর সভাপতি শামসুদ্দীন পারভেজ, ঢাকা মহানগর সাধারণ সম্পাদক মাহমুদ খান, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রামকৃষ্ণ সাহা, কেন্দ্রীয় প্রচার সম্পাদক আব্দুর রহমান খোকন, মহানগর সহ-সভাপতি নাসির উদ্দিন, প্রচার সম্পাদক আবু সাইদ, ছাত্র ফোরাম সভাপতি কামরুল ইসলাম সুরুজ, সাধারণ সম্পাদক জাবের হোসেন,ছাত্রনেতা সৈয়দ মোঃ মিলন, ইমরান হোসেন, রাসেল সরকার, তানভীর হাসান প্রমুখ।
এমএইচ





