দল পূণর্গঠনের অংশ হিসেবে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে।

সভাপতি হিসেবে বর্তমান সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত এবং সাধারণ সম্পাদক এস এম শফিউজ্জামান খোকন নির্বাচিত হয়েছেন।

মঙ্গলবার দলের দফতরের দায়িত্ব থাকা যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য জানানো হয়।

১৯১ সদস্য বিশিষ্ট নির্বাহী কমিটিতে সিনিয়র সহ-সভাপতি করা হয়েছে আবুল হোসেনকে  সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো: সাদেক আহমেদ খান  এবং এ কে এম নুরুল আমিনকে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত করা হয়েছে।  বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অনুমোদন করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়,  বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের নবগঠিত কেন্দ্রীয় নির্বাহী কমিটির সকল সদস্যকে ঐক্যবদ্ধ থেকে সংগঠনকে আরো গতিশীল ও শক্তিশালী করার নির্দেশ দিয়েছেন।

এমএইচ