বিএনপির যুগ্ম মহাসচিব ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সাবেক সংসদ সদস্য সরদার শাখাওয়াত হোসেন বকুল জামিনে ছাড়া পেয়েছেন।
বুধবার সকালে গাজীপুরের কাশিমপুর কারাগার-১ থেকে তারা জামিনে ছাড়া পান।
২৬ ডিসেম্বর বৃহস্পতিবার সুপ্রিম কোর্ট সংলগ্ন মৎস ভবনের কাছে থেকে ব্যরিস্টার মাহবুব উদ্দিন খোকনকে আটক করে পুলিশ। ২৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে থেকে  সরদার সাখাওয়াত হোসেন বকুলকে আটক করে ডিবি পুলিশ।
[b]ঢাকা,২২জানুয়ারি(টাইমনিউজবিডি)/জেআই[/b]