বিএনপি নয়, বাংলাদেশই কঠিন সময় পার করছে এমন মন্তব্য করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, চলমান সঙ্কট থেকে উত্তরনের জন্য সবাইকে ইস্পাত কঠিন ঐক্য গড়ে তুলতে হবে।
বিএনপি’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সোমবার সকালে দলের চেয়ারপারসন বেগম খালেদার জিয়ার সঙ্গে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের কাছে এ মির্জা ফখরুল এই মন্তব্য করেন।
তিনি আরও বলেন, জনগণের মৌলিক গণতান্ত্রিক অধিকার ও ভোটাধিকার রক্ষার জন্য আন্দোলন করছে বিএনপি। এই আন্দোলনের উদ্দেশ্য সব দলের অধীনে একটি নিরপেক্ষ নির্বাচনের দাবি আদায় করা।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, জনগণের ঘাড়ে ‘জগদ্দল পাথরে’র মতো চেপে থাকা এই ‘অবৈধ’ সরকারকে হটিয়ে নির্বাচনের মাধ্যমে জনগণ তাদের নিজেদের সরকার প্রতিষ্ঠা করবে।
ঢাকা, এমএইচ, ১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম





