একটা সময় ছিল যখন শেখ কামালের কবরে ফুল দেওয়ার লোক পাওয়া যেতনা। আর এখন হাজার হাজার তরুণ-তরুণী কবরে ফুল নিয়ে যাচ্ছে। এতে বুঝা যায় আমাদের সাথে জনগণের সম্পৃক্ততা বাড়ছে। সুতরাং মনে রাখবেন কারো হুমকি-ধামকিতে আমরা শেষ হয়ে যাবনা। আমরা ধ্বংস হয়ে যেতে পারি কিন্তু পরাজিত হবো না।
শনিবার শেখ কামালের ৬৯তম জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বরণ সভায় এসব কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
অনুষ্ঠানটি ছোট হলেও গুরুত্বপূর্ণ বিধায় বিভিন্ন ব্যাস্ততায়ও তিনি এসেছেন জানিয়ে কাদের বলেন, ক্ষমতায় যারা আসে তারা হয়ে যায় পাওয়ার সেন্টার। ক্ষমতা হাতে পেলেই তাদের মাঝে একধরনের খাই খাই ভাব কাজ করে, শুরু হয় যেখানে সেখানে ক্ষমতার অপপ্রয়োগ। সম্প্রতি আইনের বিভিন্ন প্রয়োগের বিষয়ে উল্লেখ করে মন্ত্রী বলেন, ৫৭ ধারার অপপ্রয়োগ ও এই আত্মঘাতি প্রবণতা বন্ধ করতে হবে।
রাজনীতিতে সৌজন্যবোধ হারিয়ে গেছে উল্লেখ করে ওবায়দুল বলেন, এখন ব্যানার ফেস্টুনে সৌজন্যবোধ দেখা যায়। রাজনীতির হারানো ঐতিহ্য উদ্ধারে শেখ কামালকে অনুসরণ করার আহ্বান জানান তিনি। তিনি বলেন, শেখ কামাল কখনো এমপি হওয়ার জন্য কাজ করেননি, ব্যানারে থাকার জন্য কাজ করেননি, তিনি কাজ করেছেন মানুষের জন্য দেশের জন্য।
সতীর্থ-স্বজনের ব্যানারে আয়োজীত হয় স্বরণ সভা। আবেদ খানের সভাপতিত্বে সভায় আরো উপস্থিত ছিলেন, আ আ ম স আরেফিন সিদ্দিক, সফিকুর রহমান, সৈয়দ শাহেদ রেজা, অসিম উকিল, পিজুস কান্তি প্রমুখ।
জারিফ





