ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপ-নির্বাচনের মেয়র পদের জন্য আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বিজিএমইএ’র সাবেক সভাপতি আতিকুল ইসলাম’সহ ৮জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

আজ (সোমবার) বিকালে তারা ধানমণ্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় বিজেএমইএর সাবেক সভাপতি আতিকুল ইসলাম বলেন, “দলমত নির্বিশেষে সবার জন্য একটি আধুনিক, সুন্দর, নিরাপদ ঢাকা গড়তে পারি এটি থাকবে আমার প্রত্যাশা। আমার বিশ্বাস আমি বাংলাদেশ আওয়ামী লীগ থেকে আমি মনোনয়ন পাবো।”

মঙ্গলবার চূড়ান্ত

এদিকে, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, “মঙ্গলবার চূড়ান্ত করা হবে ঢাকা উত্তর সিটি উপনির্বাচনে আওয়ামী লীগের মেয়র প্রার্থীর নাম।”সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউয়ে টানা দ্বিতীয় মেয়াদে বর্তমান সরকারের ৪ বছর পূর্তি উপলক্ষে আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক উপ-কমিটি আয়োজিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি একথা জানান।

ওবায়দুল কাদের বলেন, “আগামীকাল মনোনয়ন বোর্ড বসবে। শেখ হাসিনার সভাপতিত্বে মনোনয়ন বোর্ড বসব। আলাপ আলোচনা করব এবং সিদ্ধান্ত নেব।”

এমবি