ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, ছাত্রশিবির নেতাকর্মীদের জ্ঞান ও নৈতিকতা সমৃদ্ধ হয়ে ধৈর্য ও বিচক্ষণতার সাথে ইসলামী আন্দোলনের কাজ করে যেতে হবে। সমাজের প্রত্যেক স্তরের মানুষের কাছে ইসলামের দাওয়াত পৌঁছাতে ছাত্রশিবিরকে ভূমিকা পালন করতে হবে।
শুক্রবার ঢাকা জেলা উত্তরের উপশাখা সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্থানীয় এক মিলনায়তনে শাখা সভাপতি আলাউদ্দিনের সভাপতিত্বে সেক্রেটারি ফজল আহমেদের পরিচালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন কেন্দ্রেীয় সহকারী অফিস সম্পাদক শফিকুল ইসলাম।
শিবির সেক্রেটারি বলেন, মানবতার মুক্তির একমাত্র পথ হল ইসলাম। বিশ্বকে শান্তিপূর্ণভাবে পরিচালনার জন্য প্রয়োজন ইসলামী অনুশাসনের। কোরআনের আলোকে সমাজ পরিচালনা করলেই সর্বত্র শান্তি আনয়ণ করা সম্ভব। আর এ জন্য প্রয়োজন কুরআনের সঠিক জ্ঞান অর্জন এবং বাস্তব জীবনে তার অনুশীলন ।
তিনি আরও বলেন, সমাজের সবচেয়ে মেধাবী ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে উঠাতে হবে এবং যোগ্য নেতৃত্ব ও নৈতিকতা সম্পন্ন মানুষ হিসেবে সমাজের কাছে নিজেদেরকে উপস্থাপন করতে হবে। তাহলেই কেবল আগামীর বাংলাদেশ হবে ইসলামী আন্দোলনের বাংলাদেশ। ইনশাল্লাহ।
ঢাকা, ২২ আগস্ট, টাইমনিউজবিডি.কম, জেআই





