পটুয়াখালী জেলা বিএনপির সহ-সভাপতি মোহা. শাহাবুদ্দিন নান্নুর মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার দলটির সহ-দফতর সম্পাদক মো. আবদুল লতিফ জনি স্বাক্ষরিত এক বার্তায় এ শোক প্রকাশ করেন তিনি।

বিবৃতিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল বলেন, এলাকার মানুষের কাছে পরোপকারী ও ধর্মপ্রাণ নারী হিসেবে মরহুমা আনোয়ারা বেগম অত্যন্ত প্রিয়ভাজন ছিলেন।

তিনি বলেন, মরহুমার মৃত্যুতে তার এলাকাবাসী এবং পরিবার পরিজনদের মতো আমিও গভীরভাবে মর্মাহত ও শোকাহত। মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

একই সঙ্গে শোকাহত পরিবারের সদস্য ও আত্মীয়-স্বজনদের প্রতি গভীর সহমর্মিতা ও সমবেদনা প্রকাশ করেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল।

ঢাকা, ১৯ সেপ্টম্বর, টাইমিউজবিডি.কম, এসএইচ