পথহারা ছাত্রদের সামনে ইসলামের ঠিক আদর্শ তুলে ধরার কাজ করছে ছাত্রশিবির। শত প্রতিকূলতার মাঝেও আদর্শ প্রচারের কাজ চালিয়ে যেতে হবে। জ্ঞান অর্জন ও একাডেমিক অধ্যয়ন বাড়ানোর মাধ্যমে দেশে একটি সোনালী অধ্যায়ের সূচনা করতে হবে।
শুক্রবার বগুড়া শহর শাখার সাথী শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিবির সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান।
তিনি বলেন-আওয়ামী সরকার ক্ষমতায় আসার পর থেকেই ইসলাম ও ইসলামী আন্দোলনকে দমন করতে নানা ধরণের ষড়যন্ত্র করছে। কিন্তু আল্লাহ তায়ালার রহমতে তাদের সকল ষড়যন্ত্র ব্যর্থতায় পর্যবসিত হয়ে যাবে।
শহর সভাপতি আলাউদ্দিন সোহেলের সভাপতিত্বে ও সেক্রেটারি রেজাউল করিমের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিম, কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক মোবারক হোসাইন,
সাবেক কেন্দ্রীয় শিক্ষা সম্পাদক ড. আহসান হাবিব ইমরোজ, শিবগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাওলানা আলমগীর হোসাইন, শহর জামায়াতের সেক্রেটারি এবিএম মাজেদুর রহমান জুয়েল প্রমুখ।
[b]ঢাকা, ১১ এপ্রিল (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]
রাজনীতি
আদর্শ প্রচারের কাজ চালিয়ে যেতে হবে: শিবির সেক্রেটারি