একটা-দুইটা হরতাল দিয়ে বাংলাদেশে মানবতাবিরোধীদের বিচার ঠেকানো যাবে না। বিএনপি একটি সন্ত্রাসী, জঙ্গি ও দুর্নীতিবাজ দল। আল্লাহ বাংলাদেশকে এদের খপ্পর থেকে রক্ষা করেছে। বিএনপি আবার ক্ষমতায় আসলে বাংলাদেশের যে কী অবস্থা হতো, তা ভাবলেই ভয় হয় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল শনিবার নিউইয়র্কে প্রবাসীদের দেওয়া সংবর্ধনা সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসব কথা বলেন। সন্ধ্যায় নিউইয়র্কের ম্যারিয়ট মার্কি হোটেলে প্রবাসীদের পক্ষ থেকে সংবর্ধনাটি দেওয়া হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি সিদ্দিকুর রহমান এতে সভাপতিত্ব করেন।

প্রধানমন্ত্রী বলেন, যারা হাওয়া ভবন-খাওয়া ভবন করে দেশকে লুটপাটের রাজত্বে পরিণত করেছিল, তাদেরকে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ