রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশ মঞ্চেও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জন্য আসন ফাঁকা রাখা হয়েছে। আসন দুটিতে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি রাখা হয়েছে।

আজ শনিবার (৩ ডিসেম্বর) ঐতিহাসিক মাদরাসা মাঠে সকাল ৯টা ৩০ মিনিটে জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে গণসমাবেশের কার্যক্রম শুরু হয়। সমাবেশে বক্তৃতা করছেন বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা।

বিএনপির এই সমাবেশের সমন্বয়ক ও চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু গণমাধ্যমকে বলেন, দেশের পরিবেশ স্বাভাবিক থাকলে চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজকের এই সমাবেশে উপস্থিত থাকতেন। কিন্তু তারা আসতে পারেননি। তাই ওনাদের সম্মানে মঞ্চে দুটি আসন রাখা হয়েছে।

এদিকে বিএনপির সমাবেশের একদিনে আগে ধর্মঘটের ডাক দেয় বাস মালিক শ্রমিকরা। মহাসড়কে নছিমন–করিমন–ভটভটিসহ অবৈধ যান চলাচল বন্ধ করতে ১০ দফা বৃহস্পতিবার সকাল থেকে এ ধর্মঘট শুরু হয়। ধর্মঘটের ফলে সাধারণ মানুষের দুর্ভোগের পাশাপাশি সমস্যায় পড়েছে বিএনপির নেতাকর্মীরা

এবিএস