এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ছাত্র-ছাত্রীদেরকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। রোববার দলের ভারপ্রাপ্ত আমীর মকবুল আহমাদ এক বিবৃতিতে এ অভিনন্দন জানান।

বিবৃতিতে তিনি বলেন, এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় যেসব ছাত্র-ছাত্রী উত্তীর্ণ হয়েছে আমি তাদের সবাইকে আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আজকের যারা শিক্ষার্থী তারাই জাতির ভবিষ্যৎ। তারাই জাতিকে আগামী দিনে নেতৃত্ব দিবে।

এজন্য পড়াশোনার পাশাপাশি নিজেদের সৎ, ধার্মিক ও আদর্শবান নাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। যাতে তারা জাতি গঠনে গঠনমূলক ভূমিকা পালন করতে পারে।

এবার যারা এইচএসসি, আলিম ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে আমি তাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং তাদের জন্য আল্লাহর কাছে দোয়া করছি।

এআর