জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান ও সাবেক প্রধানমন্ত্রী কাজী জাফর আহমদের মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
বেগম জিয়া কাজী জাফর আহমদের রুহের মাগফিরাত কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা প্রকাশ করেন।
এছাড়াও যুক্তরাষ্ট্রে চিকিৎসাধীন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাজী জাফর আহমদের মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান এ শোক প্রকাশের কথা জানিয়েছেন।
প্রসঙ্গত, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় রাজধানী গুলশানের বাসায় তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। পরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার বয়স হয়েছিল ৭৬ বছর। কাজী জাফর হৃদরোগসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। তিনি তিন মেয়ে, স্ত্রী, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
এমকে





