[b]ঢাকা:[/b] তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে আন্দোলনের পক্ষে কথা বলছেন,তাতে আমাদের মনে হয়েছে,উনি তার অবস্থান বদল করেননি। উনি শান্তির কথা বললেও ‘ভূতের মুখে রাম নাম’।
ইনু বলেন, খালেদা জিয়া যদি জামায়াতের সঙ্গ ত্যাগ না করেন এবং আন্দোলনের পক্ষে সাফাই করেন,তাহলে তিনি দেশের জন্য হুমকি হয়ে থাকবেন।
বৃহস্পতিবার সচিবালয়ে নিজ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে ইনু একথা বলেন। খালেদা জিয়ার বুধবারের বক্তব্যের জবাব দিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সাম্প্রতিক সময়ে বিভিন্ন সহিংস ঘটনার জন্য বিএনপি-জামায়াতকে দায়ী করে ইনু বলেন,আমরা মনে করি,খালেদা জিয়া অতীতে গণতন্ত্র ক্লাবের সদস্য ছিলেন। কিন্তু এখন তিনি জামায়াতের সহিংসতার সাথে সম্পৃক্ত হয়ে গণতন্ত্র ক্লাবের বাইরে চলে যাচ্ছেন।
খালেদা জিয়াকে গণতন্ত্রক্লাবে ফিরে আসার আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন,প্রয়োজনে তারা তাকে সহায়তা করবেন।
তথ্যমন্ত্রী অভিযোগ করেন,খালেদা জিয়া ২০০৮ সালের নির্বাচনের পর বৈধ সরকারকে অবৈধ বলে আন্দোলনের কথা বলেছিলেন। এবারও তিনি বৈধ সরকারকে টেনে নামানোর নতুন ষড়যন্ত্রের জাল বিস্তৃত করছেন।
আগামী ২০ জানুযারি খালেদা জিয়া শান্তিপূর্ণ সমাবেশ ডেকেছে এমন প্রশ্নের জবাবে তথ্যমন্ত্রী বলেন,আমরা সভা সমাবেশের পক্ষে। সমাবেশে বিষয়টি প্রশাসন দেখবে। এগুলো আমরা দেখি না। ইনু বলেন,বিএনপির নেত্রী খালেদা জিয়া শান্তিপূর্ণ সমাবেশের নামে দেশে আবারো অস্থিরতার ক্ষেত্র তৈরি চান।
রাজনীতি
খালেদা জিয়া দেশের জন্য হুমকি: ইনু
তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন,বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া যে আন্দোলনের পক্ষে কথা বলছেন,তাতে আমাদের মনে হয়েছে,উনি তার অবস্থান বদল করেননি। উনি শান্তির কথা বললেও ‘ভূতের মুখে রাম নাম’।





