লক্ষ্মীপুরের পোদ্দার বাজার এলাকায় মাহফিল থেকে অপহৃত ভাইস চেয়ারম্যান মাওলানা মহিউদ্দীন হাসানকে শুক্রবার ভোররাতে ছেড়ে দিয়েছে সন্ত্রাসীরা। বর্তমানে চাটখিল ইসলামিয়া হাসপাতালে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়,সদর উপজেলা বশিকপুর ইউনিয়নের পোদ্দার বাজার এলাকায় প্রতিবছরের ন্যায় এবারও রামনগর ফোরকানিয়া মাদ্রাসা মাঠে ওয়াজ মাহফিলের আয়োজন করে মাদ্রাসা কমিটি। ওই মাহফিলে ওয়াজ করেন মাওলানা মহিউদ্দিন হাসান।
বৃহস্পতিবার রাত ৯টায় মাহফিল চলাকালিন সময়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান জিহাদী বাহিনীর সন্ত্রাসীরা মাহফিলে কয়েক রাউন্ড ফাঁকা গুলিবর্ষণ করে। এক পর্যায়ে মাহফিলের মাঠে ঢুকে ও আশপাশের কয়েকটি দোকানে হামলা চালিয়ে ভাঙচুর করে।
সন্ত্রাসীদের হামলায় হাফেজ আবুল বাশার,আবু সিদ্দিক,ইব্রাহিম হোসেন,জয়নাল আবদিন, হাফেজ রফিকসহ কমপক্ষে ১০জন আহত হন। আহতদেরকে বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
এ সময় ২টি মোটরসাইকেল লুট করে নিয়ে যায়। অপরদিকে নোয়াখালী জেলার চাটখিল উপজেলা পরিষদের নব-নিবার্চিত ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিন হাসান মাহফিল থেকে যাওয়ার সময় তার ব্যবহৃত মাইক্রোবাসটি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছুড়ে সন্ত্রাসীরা।
পরে সন্ত্রাসীরা মাইক্রোবাস থেকে জামায়াত নেতা ও চাটখিল উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিনকে গুলি ও কুপিয়ে গুরুতর আহত অবস্থায় তুলে নিয়ে যায়। পরে ভোররাতে তাকে ছেড়ে দেয়।
দত্তপাড়া পুলিশ ফাড়িঁর অফিসার ইনচার্জ (ওসি) মো. ওয়াহিদুজ্জামান বলেন,সন্ত্রাসীদের দেয়া আগুনে ভাইস-চেয়ারম্যান মহিউদ্দিনের গাড়িটি সম্পূর্ণ পুড়ে যায়। পরে তাকে অপহরণ করে নিয়ে যায়।
[b]ঢাকা, ২৮ মার্চ (টাইমনিউজবিডি.কম) // কেএইচ
[/b]